রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সৌদি আরবে হুতিদের হামলা বাড়ার আশঙ্কার মধ্যেই শুক্রবার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।

বাংলাদেশ সময় সকাল ১১টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ১১ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—ডব্লিউটিআইয়ের দাম কমেছে ২ ডলার বা ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯২ দশমিক ৬১ ডলার।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সপ্তাহজুড়ে ব্যাপক ওঠানামার পর শুক্রবার তেলের দামে এই পতন দেখা গেল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা সংঘাত থেকে বেরিয়ে আসার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

সম্ভাব্য ওই পরিকল্পনায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যেই বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখন শেষ হবে—সে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, ...
পরবর্তী সংবাদজমি বিরোধে তৈয়বের বিরুদ্ধে দুই তদন্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ