রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো থেকে এলএনজি ট্রান্সফার কার্যক্রম আবার শুরু হয়েছে। ফলে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে কমে যাওয়া গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
এর আগে মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (FSRU) এলএনজি স্থানান্তর ব্যাহত হয়। এতে জাতীয় সঞ্চালন লাইনে রিগ্যাসিফায়েড এলএনজি (RLNG) সরবরাহ কমে যায় এবং দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। 

পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ১ হাজার ৬১৫ এমএমসিএফডি, আর এলএনজি থেকে পাওয়া যায় ৬৮৬ এমএমসিএফডি। 

📢 বিজ্ঞাপন In-Article Ad

এর আগে ১৫ সেপ্টেম্বর জাতীয় গ্যাস সরবরাহ ২ হাজার ৬১০ এমএমসিএফডি পর্যন্ত উঠেছিল। অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিনের ব্যবধানে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। 

পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়ার উন্নতির সঙ্গে মহেশখালীতে এলএনজি ট্রান্সফার কার্যক্রমও স্বাভাবিক হচ্ছে। ট্রান্সফার ও রিগ্যাসিফিকেশন কার্যক্রম অব্যাহত থাকলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়বে এবং গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
সাময়িক এই সমস্যার কারণে গ্রাহকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজাতিসংঘে তারেক রহমান সংঘাত বন্ধে সং...
পরবর্তী সংবাদযুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে কমল তে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ