রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ডাকাতি মামলায় মেলেনি সত্যতা, এরপর একের পর এক মামলা—ফতুল্লায় তৈয়ব মিয়ার বিরুদ্ধে অভিযোগের স্তূপ     

ডাকাতি মামলায় মেলেনি সত্যতা, এরপর একের পর এক মামলা—ফতুল্লায় তৈয়ব মিয়ার বিরুদ্ধে অভিযোগের স্তূপ     

 নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা ও অভিযোগের ঘটনা সামনে এসেছে। পিআই ওশন টেক্স নামে একটি নিট গার্মেন্টস কারখানার জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এসব মামলা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পক্ষের।

ভুক্তভোগীদের দাবি, জমির মালিকানা ও রাস্তা ব্যবহারের বিরোধকে কেন্দ্র করে মো. তৈয়ব মিয়া প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় জমির মালিক এইচ. এ. এম. মাহমুদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও রাহাজানির অভিযোগে ফতুল্লা থানায় সি.আর. মামলা নম্বর ৬৪২/২০২৬ দায়ের করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ভুক্তভোগী পক্ষের ভাষ্য, মামলাটি তদন্ত করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। দীর্ঘ তদন্তের পর অভিযোগের পক্ষে পর্যাপ্ত সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।

তাদের আরও দাবি, তদন্তের ফল তৈয়ব মিয়ার বিপক্ষে যাওয়ার পর তিনি মামলা প্রত্যাহারের আবেদন করেন। এ সময় আদালতে বিবাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে বলে উল্লেখ করা হলেও, সেই আপসের পক্ষে কোনো আপসনামা দাখিল করা হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

তবে পরবর্তী সময়ে একই বিরোধকে কেন্দ্র করে আরও একটি মামলা করা হয় বলে অভিযোগ তাদের। ওই মামলার তদন্ত করে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণ। ভুক্তভোগী পক্ষের দাবি, সিআইডির তদন্তে তৈয়ব মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

এদিকে, বিরোধের এখানেই শেষ হয়নি বলে দাবি মাহমুদুর রহমানের। তার অভিযোগ, পরবর্তীতে পাল্টা হিসেবে তার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ তদন্ত করছে।

মাহমুদুর রহমানের দাবি, ওই মামলায় ঘটনার যে সময় ও তারিখ উল্লেখ করা হয়েছে, সে সময়ে তৈয়ব মিয়ার ফ‍্যাক্টরি ফতুল্লাতে ছিলেন না বরং বাসার সামনে এলিফ্যান্ট রোডে ছিলেন তিনি । 
পুলিশের তথ্য প্রযুক্তির অনুসন্ধানে তৈয়বের বক্তব্য মিথ্যা প্রমানিত হয় ।  মামলার অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার অসঙ্গতি ছিলো বলে তদন্তে উঠে আসে। 

ভুক্তভোগী পক্ষ আরও অভিযোগ করছে, দেওয়ানি ও ফৌজদারি মামলায় সুবিধা করতে না পেরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি, তৈয়ব মিয়া এ ঘটনায় নারায়ণগঞ্জ ডিবিতেও নতুন করে অভিযোগ করেছে।

এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মাহমুদুর রহমান। তার আশঙ্কা, তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা কিংবা তার ওপর হামলা হতে পারে। তার দাবি, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচ থেকে ছয়টি জিডি ও মামলা করা হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। 

পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ মুহূর্তে তারা কোনো আইনি ব্যবস্থা নিতে পারছে না। তবে ব্যক্তির ওপর হামলা বা মারধরের অভিযোগ থাকলে থানায় লিখিত অভিযোগ দিলে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. তৈয়ব মিয়ার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এরিয়ে গিয়ে বলেন, তার চলার পথ বন্ধ করে দেওয়া ব্যবসার ক্ষতি হচ্ছে।   

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা অনিয়মের অভিযোগে তৈয়ব মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে কর্মরত কয়েকজনের বেতন-ভাতাও বকেয়া রয়েছে। পাওনা বেতনের বিষয়ে খোঁজ নিতে কর্মচারীরা মাঝে-মধ্যে প্রতিষ্ঠানে এলেও দায়িত্বশীল কাউকে না পেয়ে ফিরে যান বলে জানান তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, তৈয়ব মিয়া যে জায়গা দিয়ে নতুন করে রাস্তা নেওয়ার চেষ্টা করছেন, সেটি মাহমুদুর রহমানের ভিটা জমি। তাদের ভাষ্য, ওই জমির পাশেই আগে থেকেই চলাচলের রাস্তা রয়েছে। কিন্তু সেই রাস্তা ব্যবহার না করে মাহমুদুর রহমানের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় ও ধর্মীয় বক্তব্যকে সামনে রেখে প্রশাসনের মাধ্যমে ওই জমির দখল নেওয়ার চেষ্টা করছেন তৈয়ব মিয়া।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও খা...
পরবর্তী সংবাদলালমনিরহাটে ভ্যাটের অভিযানে বিড়ির ন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ