নিজস্ব প্রতিবেদক: বেনাপোল: কম শুল্কের পণ্য হিসেবে ঘোষণা দিয়ে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির চেষ্টা ধরা পড়েছে বেনাপোলে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে আমদানিকারকের চালানে প্রকৃত পণ্যের তথ্য গোপনের বিষয়টি উঠে এসেছে।
আমদানিকারক OSL Pharma Ltd. ৩০ হাজার ৩৬০ কেজি রাসায়নিক পণ্যকে ‘Epoxide Resin’ হিসেবে ঘোষণা করে। এ জন্য HS Code 39073000 ব্যবহার করা হয়। এই কোডে পণ্যটির মোট শুল্ক-কর বা TTI ছিল ৩৩ দশমিক ৬৩ শতাংশ।
ঘোষিত তথ্য অনুযায়ী চালানটির শুল্ক-কর আসে প্রায় ১ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা চালানটি কায়িক পরীক্ষা করেন। এ সময় চালানে দুই ধরনের রাসায়নিক পণ্য পাওয়া যায়। প্রকৃত পণ্য শনাক্ত করতে নমুনা পাঠানো হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) পরীক্ষাগারে।
পরীক্ষায় দেখা যায়, পণ্য দুটি হলো Epoxide Resin ও Polyamide Resin। নির্দিষ্ট অনুপাতে এই দুটি উপাদান মেশালে তা সরাসরি আঠা (Adhesive) হিসেবে ব্যবহার করা যায়।
কাস্টমসের সংশ্লিষ্ট বিধি ও পরীক্ষার ফল অনুযায়ী, পণ্যটিকে ‘Epoxide Resin’ নয়, ‘Prepared Adhesive’ হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়। এর সঠিক HS Code 35069190। এই কোডে TTI ৭৬ দশমিক ৫০ শতাংশ।
সঠিক HS Code অনুযায়ী হিসাব করার পর ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ১০৩ টাকা ৬ পয়সা অতিরিক্ত রাজস্ব পাওনা হয়।
পরে কাস্টমস হাউস, বেনাপোলের বিচারাদেশ অনুযায়ী রাজস্ব ফাঁকির অর্থের পাশাপাশি ১ কোটি ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং ২ লাখ টাকা বিমোচন জরিমানা আদায় করা হয়।
সব মিলিয়ে সরকারের মোট ২ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ১০৩ টাকা ৬ পয়সা আদায় হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তৎপরতায় কম শুল্কের HS Code ব্যবহার করে রাজস্ব ফাঁকির এই চেষ্টা ধরা পড়ে। পণ্যের কায়িক পরীক্ষা ও KUET-এর পরীক্ষাগার প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত পণ্যের শ্রেণিবিন্যাস নিশ্চিত করা হয়।
আঠাকে ‘রেজিন’ দেখিয়ে ১.১৭ কোটি টাকা ফাঁকির চেষ্টা কাস্টমসের অভিযানে ধরা পড়ল চালান, আদায় ২ কোটি ৩৯ লাখ টাকা
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!