রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

তুরাগ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেফতার

তুরাগ থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ রিত্তিক হাসান (২১) নামে এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, তুরাগ থানায় দায়ের করা ওই মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের ওপর সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ আনা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মামলাটি তদন্তকালে এজাহারনামীয় আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে তুরাগ থানা পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে মোঃ রিত্তিক হাসানের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার তুরাগ থানা এলাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২:০০টায় তুরাগ থানা পুলিশের একটি টিম ধউর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা ইউনিভার্সিটির সামনে থেকে মোঃ রিত্তিক হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিত্তিক হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১...
পরবর্তী সংবাদডিবির অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ