রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

পল্টনে আটকে দেওয়া হলো চাকরিচ্যুত ব্যাংকারদের মিছিল, পুনর্বহালের ১ দফা দাবি

পল্টনে আটকে দেওয়া হলো চাকরিচ্যুত ব্যাংকারদের মিছিল, পুনর্বহালের ১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে রাজধানীতে ফের রাজপথে নেমেছেন ইসলামী ব্যাংকসহ কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। ধারাবাহিক বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিল থেকে সচিবালয় অভিমুখে মিছিল বের করেন তারা। 

মিছিলটি মতিঝিল থেকে পল্টনের দিকে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের পাহারায় এগিয়ে যাওয়া মিছিলটি পল্টন এলাকায় আটকে দেওয়া হয়। এ সময় চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকসহ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক থেকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের অভিযোগ, চাকরিচ্যুতির ঘটনায় তারা বঞ্চনা ও অবমূল্যায়নের শিকার হয়েছেন। তাই দ্রুত যাচাই-বাছাই করে তাদের স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন তারা। 

📢 বিজ্ঞাপন In-Article Ad

এর আগে গত কয়েকদিন ধরেই মতিঝিল এলাকায় ধারাবাহিকভাবে অবস্থান, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। গত ২০ সেপ্টেম্বরও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। 

আন্দোলনকারীরা বলছেন, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল-পল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসাতক্ষীরা-৪ এমপি নজরুলের দ্বিতীয় স্...
পরবর্তী সংবাদডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ