রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্যোগ, ঢাকায় আসছেন চীনা মন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্যোগ, ঢাকায় আসছেন চীনা মন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা, ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও জোরদারে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের ‘২+২’ ব্যবস্থাসহ বেশ কয়েকটি নতুন প্রক্রিয়া চালুর প্রস্তুতি চলছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালনকালে তাঁর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী’র সফল চীন সফরেও রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে রাষ্ট্রীয় পর্যায়ের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক ‘২+২’ ব্যবস্থা চালুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি। এ নির্বাচনকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান ইয়াও ওয়েন। তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।
চীনা রাষ্ট্রদূত বলেন, ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। তাঁর বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে তাঁর দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতে তাঁদের আবারও দেখা হবে। বাংলাদেশে ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময়কে আনন্দের সঙ্গে স্মরণ করা হবে বলেও জানান তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদরাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরি...
পরবর্তী সংবাদকুবি শিক্ষক নাহিদার ১৩ বছরের ছেলে অ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ