রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
স্বাস্থ্য

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিন যাত্রীবাহী জাহাজ

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসির তিন যাত্রীবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় ও দুর্গম দ্বীপাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।
বিআইডব্লিউটিসির জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধা-কে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সংযোজন করে ভাসমান হাসপাতালে রূপান্তর করা হবে। শুক্রবার বিকেলে ঢাকা নদীবন্দর (সদরঘাট) বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে জাহাজগুলো পরিদর্শন করে প্রকল্পের দ্রুত বাস্তবায়নে দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। এছাড়া দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআইডব্লিউটিসির পরিচালকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের জন্য দ্রুত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। ভাসমান হাসপাতালের মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও ওষুধ দুর্গম এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌপথকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি অনন্য উদ্যোগ। জাহাজগুলোকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাসহ ভাসমান হাসপাতালে রূপান্তরে বিআইডব্লিউটিসি কাজ করবে।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগসহ হাসপাতালের প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হবে। এর ফলে দুর্যোগের সময়সহ স্বাভাবিক সময়েও প্রত্যন্ত নদীমাতৃক এলাকার মানুষকে মূল ভূখণ্ডে না এসেই উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদরামপুরা স্টাফ কোয়ার্টার ত্রিমোহনী স...
পরবর্তী সংবাদবিমানবন্দর রেলওয়ে ষ্টেশন এলাকায় মাদ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ