রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড নামীয় অফিসের সামনে রাস্তার উপর সাড়াশি অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ০১(এক) জন আসামীকে গ্রেফতার করা হয়।

অদ্য ১৮/০৯/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে একটি টিম বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড নামীয় অফিসের সামনে রাস্তার উপর সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), তেজগাঁও সার্কেলের একটি টিম অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

উদ্ধারকৃত মাদকদ্রব্য :
১। গাঁজা-২৭ কেজি।

আসামীর তথ্যঃ
০১।  মোঃ বাদশাহ (৩০)

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব মোঃ তমিজ উদ্দিন মৃধা, পরিদর্শক, তেজগাঁও সার্কেল বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআ...
পরবর্তী সংবাদসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন প...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ