নিজস্ব প্রতিবেদক:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড নামীয় অফিসের সামনে রাস্তার উপর সাড়াশি অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ০১(এক) জন আসামীকে গ্রেফতার করা হয়।
অদ্য ১৮/০৯/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে একটি টিম বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড নামীয় অফিসের সামনে রাস্তার উপর সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), তেজগাঁও সার্কেলের একটি টিম অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
১। গাঁজা-২৭ কেজি।
আসামীর তথ্যঃ
০১। মোঃ বাদশাহ (৩০)
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব মোঃ তমিজ উদ্দিন মৃধা, পরিদর্শক, তেজগাঁও সার্কেল বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!