রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১%

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর কমিয়ে ১%

নিজস্ব প্রতিবেদক :নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের ১৬ সেপ্টেম্বরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পণ্য আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার দাঁড়াবে মাত্র ১ শতাংশ।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন ১৫ শতাংশ মূসক ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।
নতুন সুবিধাটি প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।
এবার বাণিজ্যিক আমদানিকারকরাও শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন। আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ সুবিধা প্রযোজ্য ছিল না।
এনবিআর বলছে, এই সিদ্ধান্তের ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, দ্রুত নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির ন...
পরবর্তী সংবাদআন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ