নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" এর ধারাবাহিকতায় আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ রবিবার দুপুরা ১:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং অতঃপর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্মারকলিপি প্রদানকালে উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।
স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা ক্যাম্পাসের ভিসি চত্বর হতে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তার আগে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "উপাচার্য মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনে আমরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়ে নিয়মিত কার্যকরী অভিযান পরিচালনার দাবি জানিয়ে এসেছি। এ বিষয়ে সুফল পাওয়ার জন্য বিগত ৪ আগস্ট উপাচার্য মহোদয় বরাবর আমরা যে স্মারকলিপিটি প্রদান করেছিলাম সেটিতে উল্লিখিত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নিশ্চিতকরণের মতন সুনির্দিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের বিষয়েও আমরা তাঁদের তাগিদ দিয়েছি।"
এবিষয়ে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, " আমরা আমাদের সাংগঠনিক পরিসর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা অভিযান কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সাথে নিয়ে কোন কর্মসূচি গ্রহণ করলে আমরা সেক্ষেত্রেও প্রয়োজনে স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনসমূহকে সার্বিক সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়েছি। আমাদের হল শাখাসমূহ আগামীকাল হতে স্ব-স্ব প্রশাসন বরাবর এবিষয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা করবে এবং হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।"
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!