রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি 🎥 ভিডিও সংবাদ

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, ফেসবুক লাইভে তুলে ধরলেন ঘটনার বর্ণনা

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, ফেসবুক লাইভে তুলে ধরলেন ঘটনার বর্ণনা

নিজস্ব প্রতিবেদক:ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে শারীরিক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার রাতে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাঁধনকে ঘিরে নানা ধরনের মন্তব্য করছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, বাঁধন একজন ‘জুলাই জঙ্গি’ এবং তারা ‘ভেনিস ছাত্রলীগ’ হিসেবে তাকে ধরেছেন। এ সময় তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্লোগান বলতেও চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাঁধন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয় এবং একপর্যায়ে তার ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।

বাঁধন বলেন, ‘তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করেন। এসব ঘটনার ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

বাঁধন আরও জানান, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেই রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে হেনস্তা করা হয়েছে বলে তার অভিযোগ।

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘আলী’ নিয়ে অংশ নিতে গেছেন বাঁধন। সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেন। নিজের বক্তব্যে বাঁধন বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাকে হেনস্তা করেছেন, তারা হয়তো জানেন না যে তিনি বাংলাদেশ থেকে ওই সিনেমা নিয়েই ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন।

ঘটনার পর অভিনেত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তার সঙ্গে থাকা ভাই। পরে বাঁধনের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন আজমেরী হক বাঁধন। তার সেই ভূমিকার প্রেক্ষাপটেই ভেনিসে এই হেনস্তার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদউচ্চ শুল্কে রপ্তানিতে ‘অ্যান্টি-এক্...
পরবর্তী সংবাদনিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা, দাপ্ত...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ