জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. রফিকুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
নতুন দায়িত্বে তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার সংশ্লিষ্টতা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দেখানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম পেট্রোবাংলার চেয়ারম্যান
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!