রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

অপতথ্যে বিভ্রান্ত নয়, সত্য তথ্য নিশ্চিত করতে হবে’—সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

অপতথ্যে বিভ্রান্ত নয়, সত্য তথ্য নিশ্চিত করতে হবে’—সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা: অপতথ্য ও গুজবের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একইসঙ্গে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বরিশাল ডিভিশনাল জার্নালিস্টস অ্যাসোসিয়েশন—বিডিজেএর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।সাক্ষাতে তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন, যুগান্তরের সিনিয়র সাংবাদিক নুরে আলম জিকু এবং এখন টিভির স্টাফ রিপোর্টার জাওয়াদ মাহমুদ।সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বরিশাল বিভাগের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।এ সময় তথ্যমন্ত্রী বলেন, বরিশাল বিভাগের ছয়টি জেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। আগামী দিনে এ অঞ্চলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি বলেন, বরিশালের উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কার্যকর ভূমিকা প্রয়োজন।সাক্ষাতের একপর্যায়ে অপতথ্য ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তথ্য যাচাই ছাড়া কোনো খবর বা বক্তব্য প্রচার না করার বিষয়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।সৌজন্য সাক্ষাতে বরিশাল বিভাগের উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনগণের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-...
পরবর্তী সংবাদদূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ