নিজস্ব প্রতিবেদক: ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২৪ লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি বলেন, দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যৌক্তিক। এর ফলে সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফজলে শামীম এহসান বলেন, এই দীর্ঘ সময়ে দেশের পোশাক শিল্পে শ্রমিকদের বেতন ১৩৫ দশমিক ৮৫ শতাংশ এবং অন্যান্য বেসরকারি খাতে বেতন ৮০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে সরকারি পে-স্কেলের সঙ্গে বেসরকারি খাতের মজুরি পুনর্গঠনের কোনো সম্পর্ক বা চাপ নেই।
তিনি আরও বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেবায়। বেতন বৃদ্ধির ফলে সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতি কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!