রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জিয়া হত্যার ৪৫ বছর পর নতুন সূত্র, তদন্তে মোজাফফরের ফোন সাবহেড: পুরোনো নথির সঙ্গে ডিজিটাল তথ্য যাচাই; মঞ্জুরের মৃত্যু ও গোপন নথির রহস্য উন্মোচনে চলছে অনুসন্ধান।

জিয়া হত্যার ৪৫ বছর পর নতুন সূত্র, তদন্তে মোজাফফরের ফোন  সাবহেড: পুরোনো নথির সঙ্গে ডিজিটাল তথ্য যাচাই; মঞ্জুরের মৃত্যু ও গোপন নথির রহস্য উন্মোচনে চলছে অনুসন্ধান।

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পুনঃতদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছেন তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তার ভাষ্য, দীর্ঘদিন পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের ফোন ও যোগাযোগের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, মোজাফফরের সঙ্গে দেশের ভেতর ও বিদেশের বিভিন্ন ব্যক্তির যোগাযোগ, বাংলাদেশে তার প্রবেশ, দীর্ঘদিন অবস্থান এবং আর্থিক লেনদেনের পেছনে কারা ছিলেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এসব যোগাযোগের সঙ্গে কোনো ষড়যন্ত্রের যোগসূত্র ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় মোজাফফর ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। হত্যাকাণ্ডের পর কক্ষের নথিপত্র তল্লাশি ও মরদেহ সরানোর কাজেও তার সম্পৃক্ততার কথা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে।

মোজাফফর গ্রেপ্তারের পরই হত্যাকাণ্ডের দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে।

‘মোজাফফরের ফোন গুরুত্বপূর্ণ’

বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে এখনো অনেক রহস্য রয়েছে। সেই রহস্য উন্মোচনে মোজাফফর গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

তার ভাষ্য অনুযায়ী, মোজাফফরের সঙ্গে দেশের ভেতর ও দেশের বাইরে বেশ কিছু ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। কেন এত বছর পর তাদের সঙ্গে মোজাফফরের যোগাযোগ হয়েছিল, তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, কার পৃষ্ঠপোষকতায় ছিলেন এবং কার ছত্রচ্ছায়ায় ব্যাংকে লেনদেন করেছেন—এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

মঞ্জুরের মৃত্যু নিয়েও প্রশ্ন

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সেনানিবাসে ফিরে আসা কর্মকর্তাদের মধ্যে দৃশ্যমান উচ্ছ্বাস ছিল বলেও বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় সবচেয়ে বড় সুবিধাভোগী কে ছিলেন, সেটিও পুনঃতদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ গুরুত্ব পাচ্ছে মেজর জেনারেল মঞ্জুরের মৃত্যুর ঘটনাও। গ্রেপ্তারের পর তাকে পুলিশ হেফাজত থেকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কে দিয়েছিল—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

তানভীর হাসান জোহা বলেন, ঘটনাটি যেহেতু বেসামরিক এলাকায় ঘটেছিল, তাই পুলিশের হেফাজতে থাকা একজন সেনা কর্মকর্তাকে কোন আইনের বলে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, কারা তাকে নিয়ে গিয়েছিল এবং পরে তার মৃত্যুর খবর কীভাবে নিশ্চিত করা হলো—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

মঞ্জুরের পোস্টমর্টেম কে করেছিলেন এবং তার শরীরে গুলির তথ্য থাকা সত্ত্বেও বিষয়টি কেন চূড়ান্তভাবে নির্ণয় করা যায়নি—এসব প্রশ্নও পুনঃতদন্তে গুরুত্ব পাচ্ছে।

কে গুলি করেছিল জিয়াকে?

বিশেষ প্রসিকিউটরের ভাষ্য, জিয়াউর রহমানকে আসলে কে গুলি করেছিল এবং মেজর জেনারেল মঞ্জুর কীভাবে নিহত হয়েছিলেন—এ দুটি বিষয় এখনো অমীমাংসিত।

তৎকালীন সময়ে জীবিত থাকা সেনা কর্মকর্তাদের পাশাপাশি তাদের তাৎক্ষণিক জুনিয়রদের বক্তব্য নেওয়া হবে। একই সঙ্গে গোয়েন্দা ও অভ্যন্তরীণ রিপোর্ট এবং আন্তর্জাতিক অঙ্গনের নথিও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

এর মাধ্যমে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ব্যর্থ সামরিক অভ্যুত্থানের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার আশা করা হচ্ছে।

‘সিক্রেট পেপার’ কী?

পুনঃতদন্তে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—জিয়াউর রহমানের কাছে থাকা একটি কথিত ‘সিক্রেট পেপার’ বা গোপন নথি।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, হত্যাকাণ্ডের পর ওই নথিটি খোঁজার চেষ্টা করা হয়েছিল। সেটি কী ছিল এবং হত্যার পর কেন ওই নথির প্রতি এত আগ্রহ দেখানো হয়েছিল—এখন সেটিও তদন্তের আওতায়।

আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির এবং ক্যাপ্টেন মো. ইলিয়াসের সম্পৃক্ততার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষ প্রসিকিউটর।

চট্টগ্রাম সার্কিট হাউসসহ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে। পুরোনো নথি, প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্যের পাশাপাশি ডিজিটাল আলামত বিশ্লেষণ করে এগোচ্ছে পুনঃতদন্ত।

দীর্ঘ ৪৫ বছর পর এই অনুসন্ধানে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অমীমাংসিত প্রশ্নগুলোর কতটা উত্তর পাওয়া যায়, এখন সেটিই দেখার বিষয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ৪৮ বছরে বিএনপি: জনগণের আস্থা নিয়ে জ...
পরবর্তী সংবাদজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ