নিজস্ব প্রতিবেদক:দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিবরা জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!