রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মহানবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

মহানবমীতে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে তিনি যাত্রা করেন। সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনের পর বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রী, রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদদুর্গাপূজার নিরাপত্তায় তৎপর আনসার-ভ...
পরবর্তী সংবাদপাবনায় ৫৫ পিস ইয়াবাসহ আটক ১, মাদকসে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ