রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমবাজারটি দ্রুত উন্মুক্ত করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সরকার জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালচক্র, সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ করে বাংলাদেশি কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ উদ্যোগের অন্যতম বড় অগ্রগতি হিসেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত সব ব্যয় বহন করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি বাছাইয়ের দায়িত্ব মালয়েশিয়া সরকারের ওপর ন্যস্ত ছিল। ওই সমঝোতার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকায় বিদ্যমান শর্তের মধ্যে থেকেই বাংলাদেশকে শ্রমবাজার পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হচ্ছে।
মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ও নেপালের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে রিক্রুটিং এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য অনুমোদিত ২৫টি এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে।
সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির আগের তালিকা থেকে যারা অনিয়ম, সিন্ডিকেট বা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়ার বিষয়েও মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
এজেন্সি যাচাই-বাছাইয়ের কাজ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের যৌথ কমিটি করেছে। বাংলাদেশ সরকার এ বাছাই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নয়।
এদিকে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদ্যমান মেডিকেল সেন্টারগুলোর তালিকা পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরেজমিনে বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করে চূড়ান্ত অনুমোদন দেবে। এ কারণে সময় প্রয়োজন হওয়ায় আপাতত বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে অনুমোদিত তালিকার ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, সরাসরি সংশ্লিষ্ট কোম্পানিতে যোগদানের সুযোগ, মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিবাসনসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপনের কথাও জানানো হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হলে র...
পরবর্তী সংবাদঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ ম...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ