রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
খেলাধুলা

শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা

শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা

জমকালো আয়োজনে শুরু হয়েছে ৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতা-২০২৬। প্রায় দুই বছর পর দেশের জনপ্রিয় এই খেলায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন।
এবারের প্রতিযোগিতায় ১৭টি জেলা ও চার বাহিনীর প্রায় সাড়ে ৪০০ প্রতিযোগী—ছেলে ও মেয়ে—অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী হবে ৩০ আগস্ট। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দীর্ঘদিন বন্ধ থাকা কার্যক্রমের পর তায়কোয়ান্দো ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই আয়োজন করেছে এই বড় প্রতিযোগিতা। একসময় ধুলাবালি, ইট-সুরকি ও ময়লার স্তূপে অনুপযোগী হয়ে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়াম গতকাল ছিল আলোকসজ্জায় সজ্জিত। উজ্জ্বল ম্যাটে সিনিয়র ও জুনিয়র বিভাগের প্রতিযোগীরা নিজেদের প্রতিভার ঝলক দেখান।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন বলেন, তায়কোয়ান্দোকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও জনপ্রিয় করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, খেলাটির প্রসার ঘটলে একদিকে যেমন নতুন খেলোয়াড় তৈরি হবে, অন্যদিকে শিক্ষার্থীরা আত্মরক্ষার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণও পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিকভাবে তায়কোয়ান্দো ছড়িয়ে দেওয়ার প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তায়কোয়ান্দো অলিম্পিকের তালিকাভুক্ত খেলা। আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা অর্জনকারী খেলোয়াড়দের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেও অতিরিক্ত সুযোগ তৈরি হতে পারে। শুধু খেলোয়াড় তৈরি নয়, তায়কোয়ান্দোকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশে তায়কোয়ান্দোর অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন জাতীয় ক্রীড়া পরিষদের এই কর্মকর্তা। বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ছোট পরিসর থেকেও বড় কার্যক্রম পরিচালনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শায়রুল কবির খান বলেন, গণমাধ্যমের প্রচারের আলোয় এলে তায়কোয়ান্দোর প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে এই খেলাটির শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, দীর্ঘদিন খেলাধুলার বাইরে থাকা ছেলে-মেয়েদের জন্য ফেডারেশন কাপ একটি বড় সুযোগ। এ প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ের জন্য নতুন খেলোয়াড় খুঁজে বের করা হবে।
তিনি বলেন, ফেডারেশন কাপ থেকে জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়রা সামনে এসএ গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ পাবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা নিয়মিত চালু রাখার প্রত্যয়ও জানান তিনি।
সরকারের ঘোষিত সিড মানি থেকে ৫০ কোটি টাকা ফেডারেশনকে বরাদ্দ দেওয়া হলে আগামী ১০ বছরের মধ্যে অলিম্পিক থেকে পদক এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল ইসলাম রানা।
ফেডারেশন কর্মকর্তাদের প্রত্যাশা, পরিকল্পিত প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা ও সরকারি সহযোগিতার মাধ্যমে তায়কোয়ান্দোকে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলায় পরিণত করা সম্ভব হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঅর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার ...
পরবর্তী সংবাদচাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ