নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে সারাদেশে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সিদ্ধান্ত ছিল, আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময়সূচিতে প্রায় দুই মাস পরিবর্তন আনা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রকাশ করা হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!