সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | ১২ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে সোয়া ৬ লাখ কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে সোয়া ৬ লাখ কোটি টাকা

তিন মাসে বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা, মোট ঋণের ৩৩.৮০ শতাংশই খেলাপি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বর্তমানে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ও মোট ঋণের বিপরীতে এর হার—দুটিই বেড়েছে।

এর আগে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমলেও পরবর্তী প্রান্তিকগুলোতে আবার বাড়তে থাকে।

সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির কারণে খেলাপি ঋণের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশের উদ্যোগ নেয়। এ সময় অনেক ঋণগ্রহীতা অনিয়মিত হয়ে পড়েন এবং খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। পরে বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ায় খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে আসে।

তবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, বর্তমান বিএনপি সরকারের আমলেও ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এতে দেশের ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোকা...
পরবর্তী সংবাদঅ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ