নিজস্ব প্রতিবেদক:রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মোঃ সাকিব আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় ডিবি মতিঝিল বিভাগ।
ডিবি সূত্র জানায়, অভিযানে সাকিবের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!