রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজারদর সহনীয় রাখতে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ ১০ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউস্যান্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, সরবরাহকারীর ঋণ অথবা ক্রেতার ঋণের আওতায় এসব পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানি করা যাবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সুবিধা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারটি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!