রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

এলডিসি উত্তরণে বাংলাদেশ পেল আরও তিন বছর, ছাত্রদল নেতার অভিনন্দন

এলডিসি উত্তরণে বাংলাদেশ পেল আরও তিন বছর, ছাত্রদল নেতার অভিনন্দন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের ঐতিহাসিক কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান।

শনিবার (৩১ অক্টোবর) এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এলডিসি উত্তরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে অর্থনীতি, শিল্প ও বাণিজ্য খাতের সক্ষমতা বাড়ানো এবং উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার বাড়তি সময় পাওয়া যাবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে।

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান সুযোগ-সুবিধা ধরে রাখা এবং অর্থনৈতিক কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বাড়তি সময় পাবে।

ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান এই সিদ্ধান্তকে সরকারের কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, বর্ধিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থনীতি ও রপ্তানি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এলডিসি-পরবর্তী বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

সংশ্লিষ্টদের মতে, এই তিন বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ সময়ে শিল্পের উৎপাদন সক্ষমতা, রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদএইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, এক-দুই ...
পরবর্তী সংবাদদুই মাসের ব্যবধানে আবারও বাড়ছে সয়াব...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ