রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
শিক্ষা

এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, এক-দুই বিষয়ে ফেল করলে এক মাসের মধ্যে পরীক্ষা: মাহ্‌দী আমিন

এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, এক-দুই বিষয়ে ফেল করলে এক মাসের মধ্যে পরীক্ষা: মাহ্‌দী আমিন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় খাতা মূল্যায়নে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেছেন, এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার আদলে এইচএসসির খাতার পূর্ণাঙ্গ পুনর্নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্ভব হলে এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মাহ্‌দী আমিন জানান, এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জাতীয় পর্যায়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছাত্রদের সংখ্যা বেশি। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভির আওতা বাড়ানো এবং বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

ফল মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, জিপিএ-৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন এবং উত্তরপত্র সততার সঙ্গে যাচাইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে মাহ্‌দী আমিন বলেন, এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটি বছর নষ্ট না হয়, সে জন্য দ্রুত পুনরায় পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্ভব হলে এক মাসের মধ্যেই এ পরীক্ষা আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা দীর্ঘসূত্রতা ছাড়াই উচ্চশিক্ষার ধারায় যুক্ত হতে পারবেন।

তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিকের ফলাফল কোনো শিক্ষার্থীর জীবনের সাফল্য কিংবা ব্যর্থতার একমাত্র মাপকাঠি নয়। যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। ফলাফলের চেয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও বলেন।

উচ্চমাধ্যমিকের পর কর্মজীবনে প্রবেশে আগ্রহীদের জন্য তিন মাস, ছয় মাস কিংবা এক বছর মেয়াদি কারিগরি শিক্ষা, ভোকেশনাল কোর্স ও তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ তৈরিতে আন্তমন্ত্রণালয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহ্‌দী আমিন বলেন, সরকারের লক্ষ্য মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। প্রতিটি শিক্ষার্থীর মেধা, মনন ও পছন্দ অনুযায়ী বিকশিত হওয়ার সমান সুযোগ নিশ্চিত করাই শিক্ষা ভাবনার মূল উদ্দেশ্য।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ টানা দ্বিতীয় দফায় কমল সোনার দাম, ভ...
পরবর্তী সংবাদএলডিসি উত্তরণে বাংলাদেশ পেল আরও তিন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ