রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
স্বাস্থ্য

স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী সুশাসনের অভাব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আগামী ১৫ দিনে স্বাস্থ্য খাতে প্রায় ষোল হাজার কোটি টাকার টেন্ডার হতে যাচ্ছে। এই বিশাল অঙ্কের অর্থের একটি পয়সাও যেন দুর্নীতি বা অপচয়ের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত “নাগরিক সংলাপ: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশুস্বাস্থ্য: সংকট ও সমস্যা সমাধানে করণীয়” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এই নাগরিক সংলাপের আয়োজন করে।

📢 বিজ্ঞাপন In-Article Ad


স্বাস্থ্য খাতের অনিয়ম রোধে গণমাধ্যম ও নাগরিক সমাজকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “রোগের ক্ষেত্রে যেমন প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয় তেমনি দুর্নীতির ক্ষেত্রেও একই"

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতির বহু প্রমাণ ও অভিযোগ ছিল। বর্তমান সরকার বাজেট বাড়ালেও সেই বাজেট যেন অতীতের মতো দুর্নীতির ‘ব্ল্যাকহোলে’ হারিয়ে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে ড. এম এ মুহিত বলেন, “দুর্নীতির খবর পেলে আমরা কঠোর হস্তে দমন করব, জিরো টলারেন্স দেখাব। প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস।” সুশাসন নিশ্চিত করতে এবং একটি দুর্নীতিমুক্ত পরিবেশে স্বাস্থ্য খাতের কাজ এগিয়ে নিতে তিনি গণমাধ্যমকর্মীদের সবসময় সজাগ বা ভিজিল্যান্ট থাকার আহ্বান জানান।

মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওশনুল ইসলাম।  মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদনিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়, সম্মিলি...
পরবর্তী সংবাদবিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন সেবার...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ