রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সভায় তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।

ডাকাতির ঘটনায় দ্রুত মামলা রেকর্ড ও তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দেন অতিরিক্ত আইজি। পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে বিচারে সাজার হার বাড়াতে হবে। অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোরও নির্দেশনা দেন তিনি।

সায়েদুর রহমান আরও বলেন, সমাজে ইতিবাচক ভাবমূর্তির ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় আইজিপির পক্ষে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত হন। পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা পর্যালোচনা করা হয়। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মামলার তদন্ত ও বিচার এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংল...
পরবর্তী সংবাদ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ