রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে BATEXPO ২০২৬-এর ‘ইমপ্যাক্ট জোন’

টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে BATEXPO ২০২৬-এর ‘ইমপ্যাক্ট জোন’

​জ্যৈষ্ঠ প্রতিবেদক:​বিশ্ববাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে টেকসই উৎপাদন, পরিবেশ সুরক্ষা, শ্রমিককল্যাণ ও ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি তুলে ধরতে যাচ্ছে BATEXPO ২০২৬-এর বিশেষ উদ্যোগ ‘ইমপ্যাক্ট জোন’। এতে কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি, রিসাইক্লিং, চক্রাকার অর্থনীতি ও সম্পদের দক্ষ ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য, পুষ্টি, মাতৃসেবা, শিশু যত্ন এবং লিঙ্গসমতার বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হবে।

ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তনশীল নীতিমালা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) ও ডিজিটাল ট্রেসেবিলিটি প্রযুক্তিও প্রদর্শন করা হবে এ জোনে। প্রচলিত কমপ্লায়েন্সের গণ্ডি ছাড়িয়ে টেকসই উৎপাদন, স্বচ্ছতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ইমপ্যাক্ট জোন প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জলবায়ু সুরক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার ও চক্রাকার অর্থনীতির পথে বাংলাদেশের পোশাকশিল্পে যে পরিবর্তন চলছে, তার সামগ্রিক চিত্র তুলে ধরা হবে এখানে। এটি শুধু কমপ্লায়েন্সের বিষয় নয়, বরং বৈশ্বিক বাজারে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার যাত্রা।

ইমপ্যাক্ট জোনের প্রধান রূপকার বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, টেকসই উৎপাদনের বৈশ্বিক চাহিদা পূরণের পাশাপাশি এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বাংলাদেশের পোশাকশিল্পকে অর্জন করতে হবে। এ উদ্যোগের মাধ্যমে টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশকে শুধু শীর্ষস্থানীয় সোর্সিং গন্তব্য নয়, বরং বিশ্বস্ত ও দূরদর্শী অংশীদার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, টাইটেল স্পন্সর পিডিএসের পৃষ্ঠপোষকতায় এবং বিজিএমইএর ব্যবস্থাপনায় BATEXPO ২০২৬-এর রজতজয়ন্তী সংস্করণ আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন...
পরবর্তী সংবাদপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংল...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ