রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য, সরকারকে বিব্রত করবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:পুলিশের আইজিপির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার জন্য দায়িত্বশীল অবস্থান থেকে দেওয়া এমন বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তির বদলে বিব্রত ও ভীত করবে। পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরপেক্ষভাবে আইন প্রয়োগের সুযোগ দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ প্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ বাহিনীর প্রধান সরকারের পক্ষে সব কথা বললে তা সরকারকে স্বস্তি দেওয়ার পরিবর্তে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। পুলিশের সৎ ও দক্ষ কর্মকর্তাদের কাজে লাগিয়ে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে দেশের উৎপাদন ও উন্নয়নে সম্পৃক্ত করা বিএনপির মূল লক্ষ্য। জাতি পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার পরিবর্তে মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বহুদলীয় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপির বিশ্বাসের কথা উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমানের হাত ধরে অতীতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুনরায় রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য, স...
পরবর্তী সংবাদবাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ