রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

জাপানের সঙ্গে জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: জাপানের সঙ্গে জ্বালানি, রেলপথ, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর উন্নয়ন ও সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। ভবিষ্যতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।

📢 বিজ্ঞাপন In-Article Ad

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে জাপান। দীর্ঘদিনের এই সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

তারেক রহমান বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও শ্রদ্ধা। সময়ের সঙ্গে সহযোগিতার পরিধি বেড়েছে। বিদ্যমান অংশীদারত্বকে আরও কার্যকর ও গতিশীল করতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তারেক রহমান জাপানি বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের অনুরোধ করেন। তাঁর মতে, সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে পারে।

প্রধানমন্ত্রী জানান, জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একাধিক সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের অংশীদারত্বকে এমনভাবে এগিয়ে নিতে হবে, যাতে তা বর্তমানের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে। দুই দেশের জনগণের কল্যাণ, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদনীতির জটিলতা ও ট্রান্সশিপমেন্ট সংকট...
পরবর্তী সংবাদসস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য, স...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ