রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

সোনার দামে বড় পতন, দুই সপ্তাহে ভরিতে কমল ১০ হাজার ৪৩৯ টাকা

সোনার দামে বড় পতন, দুই সপ্তাহে ভরিতে কমল ১০ হাজার ৪৩৯ টাকা

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমল।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও বাড়ানো হয়, আবার কমলে কমানো হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজার নিম্নমুখী থাকায় দেশের বাজারেও সোনার দাম কমানো হচ্ছে।

কোন সোনার দাম কত?

বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ১০ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সে হিসাবে নতুন দর কার্যকর হওয়ার পর ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে।

এর আগে ১৩ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা এবং ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। সবশেষ রোববার কমানো হলো আরও ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও সোনার দরপতন

আন্তর্জাতিক বাজারেও সম্প্রতি সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার লেনদেন শেষে প্রতি ট্রয় আউন্স সোনার দাম প্রায় ৩ হাজার ৯৯৬ ডলারে নেমে আসে, যা ৪ হাজার ডলারের নিচে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে সোনার দামে চাপ তৈরি হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। সংগঠনটির নির্ধারিত দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদকুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে ছাত্র...
পরবর্তী সংবাদইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ