রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

মাগুরায় নৌকা বাইচে দর্শনার্থীদের ঢল

মাগুরায় নৌকা বাইচে দর্শনার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা গ্রামে ‘ঝামা নৌকা বাইচ মেলা-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মন্ত্রী বলেন, নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। পাশাপাশি এসব উৎসব সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে নিতাই রায় চৌধুরী বলেন, মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ উৎসবের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নৌকা বাইচের গভীর সম্পর্ক রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এ ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ৯৭ শতাংশ কাজের পর বিআরটি বাতিলের সি...
পরবর্তী সংবাদঅসুস্থ মঈন খানকে দেখতে হাসপাতালে রা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ