রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল মিলে চক্রান্ত করছে: রিজভী

আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল মিলে চক্রান্ত করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে। অতীতের মতো এখনো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

রিজভী বলেন, “আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।”

বিএনপির বিরুদ্ধে অতীতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একসময় বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হতো। পাশাপাশি বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না—এমন বক্তব্যও দেওয়া হতো।

রিজভীর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান বিএনপির এই নেতা।

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে ডেঙ্গু প্রতিরোধের উপায় ও আক্রান্ত ব্যক্তির করণীয় সম্পর্কে নির্দেশনা রয়েছে।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফ্যামিলি ও ফার্মার্স কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ’

সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকারের ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে।

তিনি বলেন, “এটাই তারেক রহমানের সরকারের বড় অর্জন।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসুন্দরবন, মোংলা বন্দর ও বেজা অর্থনৈ...
পরবর্তী সংবাদসুন্দরবনে এলএনজি টার্মিনাল হলে বাড়ব...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ