রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

চট্টগ্রামে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ব্যবসায়ী অপহরণ, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

চট্টগ্রামে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ব্যবসায়ী অপহরণ, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

চট্টগ্রামে অপহরণের চার দিন পর ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ীকে চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম পুইছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুমন মুন্সি (৩২) ছাড়াও মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী এহছানকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় এসআরবি পোশাক পরিহিত সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।

পরে বিভিন্ন মোবাইল নম্বর থেকে অপহৃত ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে এহছানকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় একটি মামলা হয়েছে। মামলাটির নম্বর ২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেক বিপ...
পরবর্তী সংবাদধনে বেড়েছে ব্যয়
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ