রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপনের ব্যাখ্যা চাইল ঢাকা

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপনের ব্যাখ্যা চাইল ঢাকা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য কেন বাংলাদেশকে জানানো হয়নি, তার ব্যাখ্যা চেয়েছে ঢাকা। বন্দিতালিকায় দুই বাংলাদেশির নাম ও অপরাধের উল্লেখ থাকলেও তাদের দণ্ডের বিষয়ে কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলার বিস্তারিত বিবরণ, বিচারিক প্রক্রিয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা জানতে দ্বিতীয়বারের মতো কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বৈঠকে তিনি জানতে চান, নিয়মিত পাঠানো বন্দিতালিকায় নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম এবং তাদের অপরাধের উল্লেখ থাকলেও মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য কেন জানানো হয়নি। কনসাল জেনারেলের ভাষ্য, তালিকায় দণ্ডের বিষয়টি উল্লেখ থাকলে জেদ্দায় বাংলাদেশ মিশন তাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ পেত। তবে এ বিষয়ে সৌদি কূটনীতিক কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ ঘটনায় দুই বাংলাদেশির মামলার বিস্তারিত বিবরণ, বিচারিক প্রক্রিয়ায় নেওয়া পদক্ষেপ এবং দণ্ডিত হওয়ার পর তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কি না, তা জানতে চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে সৌদি আরবকে দ্বিতীয়বারের মতো কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর জেদ্দা থেকে ঢাকায় পাঠানো বাংলাদেশ মিশনের এক বার্তায় বলা হয়, সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে এর আগে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই।

ওই বার্তায় আরও জানানো হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের চারিত্রিক স্খলনের মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন। তাদের মধ্যে ১৪৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এসব বাংলাদেশিকে এক মাস থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাইবার অপরাধের অভিযোগে মক্কায় পৃথক তিনটি মামলায় তিন বাংলাদেশিকে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদনাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,...
পরবর্তী সংবাদআওয়ামী লীগ যা করত, এখন তা করছে বিএন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ