রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপান, কিংফিশার বারে মিলল ১৪ লিটার মদ ব্লিজ আর্ট বার বন্ধ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ; তিন প্রতিষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপান, কিংফিশার বারে মিলল ১৪ লিটার মদ  ব্লিজ আর্ট বার বন্ধ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ; তিন প্রতিষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল আমারি ও কিংফিশার বারে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া গেছে। অন্যদিকে, কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরু বিলাতী মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ব্লিজ আর্ট বার বন্ধ পাওয়ায় প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর এই তিন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়। এ সময় হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরু বিলাতী মদ পাওয়া যায়। এ ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

অভিযানকালে ব্লিজ আর্ট বার বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম যাচাই করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ ...
পরবর্তী সংবাদকৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাব...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ