রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের ১৫ অক্টোবর থেকে টাকা উত্তোলনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের ১৫ অক্টোবর থেকে টাকা উত্তোলনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংক শাখা ও এটিএম বুথ থেকে নির্বিঘ্নে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।  
​আজ ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মো: মোস্তাকুর রহমানের সাথে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহিদুল হক উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, জনাব মো: সরোয়ার হোসেন ও জনাব মো: আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
​সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের ফলে ব্যাংকে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং সার্বিক দক্ষতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।  
​গভর্নর জনাব মো: মোস্তাকুর রহমান সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকট এবং গ্রাহকদের অর্থ উত্তোলনে অসুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা বজায় রাখা সর্বাধিক অগ্রাধিকার।  
​তিনি নির্দেশ দেন যে, আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে গ্রাহকরা যাতে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংকের সকল শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদদু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্...
পরবর্তী সংবাদই - সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ