রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জসীম উদ্দীন হলের ক্যান্টিন ও দোকানের খাবারের মানোন্নয়নে ৬ দফা দাবিতে হল প্রাধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

জসীম উদ্দীন হলের ক্যান্টিন ও দোকানের খাবারের মানোন্নয়নে ৬ দফা দাবিতে হল প্রাধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের ক্যান্টিন ও দোকানসমূহে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে হল প্রাধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি জসীম উদ্দীন হল শাখা।


আজ হল শাখা ছাত্রদলের উদ্যোগে হল প্রাধ্যক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের খাদ্যসংকট, খাবারের মান, পুষ্টিগুণ, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরে কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি জানানো হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad


স্মারকলিপিতে বলা হয়, হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মানসম্মত খাবারের অভাবে ভুগছেন। প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও হলের ক্যান্টিন ও দোকানসমূহের পর্যাপ্ত তদারকি এবং খাবারের মান নিশ্চিতকরণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের একটি অংশ পুষ্টিহীনতা ও বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকিতে পড়ছেন।
শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হয়—
১. হলের ক্যান্টিন ব্যবস্থাপনা মানসম্মত করার লক্ষ্যে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সনদায়িত/রেজিস্ট্রেশনকৃত এবং পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন নতুন মালিক বা পরিচালনাকারী নিয়োগ।
২. নিয়মিতভাবে, প্রয়োজনে প্রতিদিন অন্তত দুইবার, হল প্রশাসনের পক্ষ থেকে ক্যান্টিন ও হলের দোকানসমূহের খাবারের মান ও নিরাপত্তা তদারকি করা।
৩. স্বীকৃত পুষ্টিবিদদের মাধ্যমে হলের ক্যান্টিন ও দোকানসমূহের খাবারের মান, পুষ্টিগুণ, স্বাস্থ্যবিধি ও পরিবেশের একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরিচালনা করা।
৪. পুষ্টিবিদদের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য একটি ‘Ideal Food Chart’ প্রণয়ন করা এবং সেখানে সুষম, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও বৈচিত্র্যময় খাবারের তালিকা নির্ধারণ করা।
৫. নির্ধারিত ‘Ideal Food Chart’-এ উল্লিখিত স্বাস্থ্যবিধি, গুণগত মান ও খাবারের বৈচিত্র্য অনুসরণে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই হলের ক্যান্টিন ও দোকান পরিচালনার দায়িত্ব প্রদান করা।
৬. ⁠⁠⁠নিমন্ত্রন মেস পুনরায় চালুকরণ 
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, হলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার কোনো বিলাসিতা নয়; এটি তাদের মৌলিক অধিকার।শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে হল প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এটাই তাদের প্রত্যাশা।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগকে তারা সহযোগিতা করবেন। একইসঙ্গে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম, সিনি: যুগ্ম আহবায়ক আব্দুল অহেদ, যুগ্ম আহবায়ক সিফাত ইবনে আমিন, এ বি এফ রাহুল, হামিম আল আজাদ, সদস্য রাফি আহম্মেদ উৎস, তানজিউর রহমান হিশাম, নাঈমুর রহমান শিকদার, নিশান, আসিফ মেহেদী, স্বচ্ছ প্রমুখ

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবা...
পরবর্তী সংবাদদেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ