নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে অভিযান চালান।
অভিযানে Colombo থেকে ঢাকাগামী UL189 ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৯৫ কার্টন সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এর মধ্যে Mohammad Robel-এর কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি ক্রিম, Abdullah Al Mobarak-এর কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, Khorshed Alom-এর কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, Mst Rabeya Begum-এর কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং Md Golap-এর কাছ থেকে ৯ কার্টন সিগারেট পাওয়া যায়।
এছাড়া Mumbai থেকে ঢাকাগামী Air India-এর AI2183 ফ্লাইটে আসা Mubarak Hossain-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও Black Label মদ আটক
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!