রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

তরুণদের জাতীয় জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর

তরুণদের জাতীয় জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:  জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। দেশের প্রায় ৩০০ তরুণ-তরুণীর মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রণীত জাতীয় তরুণ জলবায়ু অবস্থানপত্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘তরুণদের স্থানীয় সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ অবস্থানপত্র প্রকাশ করা হয়। এতে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, সবুজ কর্মসংস্থান এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এমপি বলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে তরুণদের আরও সোচ্চার হতে হবে। নিজেদের মতামত ও উদ্যোগের মাধ্যমে তারা সক্রিয় ভূমিকা রাখবে এবং সরকার তাদের পাশে থাকবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, সারা দেশের তরুণদের তৈরি অবস্থানপত্রকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তরুণদের জলবায়ু অগ্রাধিকারগুলো যথাযথ জায়গায় তুলে ধরার চেষ্টা করা হবে।
সম্মেলনে দেশের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণরা অংশ নেন। ব্রাইটার্স ফাউন্ডেশনসহ ৩০টি যুব সংগঠনের আয়োজনে এবং অ্যাকশনএইড, কেয়ার, ইউনিসেফ বাংলাদেশ ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের তরুণদের অগ্রাধিকার ও দাবিগুলো তুলে ধরার ভিত্তি হিসেবে এই অবস্থানপত্র ব্যবহার করা হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যা...
পরবর্তী সংবাদবিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ