রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

রাজধানীর পাঁচ নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার

রাজধানীর পাঁচ নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক:রাজধানী ঢাকার চারপাশের পাঁচ নদী—বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা—দূষণমুক্ত ও সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় খণ্ডিত প্রকল্পের পরিবর্তে সমন্বিত মাস্টারপ্ল্যানের আওতায় কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রাম’ বা UIP-এর আওতায় চলমান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় থাকা এবং প্রস্তাবিত প্রকল্পগুলোকে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। সভায় তিনি বলেন, শিল্পবর্জ্য, পয়ঃবর্জ্য, প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্যে ঢাকার চারপাশের নদ-নদীর পানি দূষিত হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা জরুরি।

সভায় জানানো হয়, ‘ঢাকা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট আমব্রেলা প্রোগ্রাম’কে চারটি সাব-প্রোগ্রামে ভাগ করা হয়েছে। এসব সাব-প্রোগ্রামের আওতায় চলমান, সবুজ পাতায় থাকা এবং বিশ্বব্যাংকের প্রস্তাবিত প্রকল্পগুলোকে সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ঢাকার নদীগুলো দূষিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতাও বাড়ছে। কলকারখানা ও ভবন নির্মাণের কারণেও নদীদূষণ হচ্ছে। তাই চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করে নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এদিকে হাসপাতালের চিকিৎসাবর্জ্য সঠিকভাবে নিষ্কাশনের ওপর গুরুত্ব দিয়েছেন আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মো. মাহমুদুল হোসাইন খান। তার মতে, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকিতে পড়তে পারে।

অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী জানান, ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বিশ্বব্যাংক একটি বেইজলাইন সার্ভে করেছে। এ কাজে এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থাও অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।

সভায় পানি উন্নয়ন বোর্ড ও রাজউকের প্রতিনিধিরা জানান, ঢাকার আশপাশের নদীগুলোতে কোন কোন স্থান থেকে দূষণ হচ্ছে এবং কোথায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন—সেসব পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে কার্যক্রম গ্রহণের সুযোগ রয়েছে।

সভা থেকে তিনটি সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো—সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ক্লাস্টারভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নেওয়া উদ্যোগগুলো টেকসই করা।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপ্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল প্রদ...
পরবর্তী সংবাদক্যাশলেস বাংলাদেশ গড়তে 'বাংলা কিউআর...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ