রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল পণ্যের পাশাপাশি সেবা রপ্তানি ও দক্ষতাভিত্তিক অর্থনীতিতে জোর

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল পণ্যের পাশাপাশি সেবা রপ্তানি ও দক্ষতাভিত্তিক অর্থনীতিতে জোর

নিজস্ব প্রতিবেদক:ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি আয় বাড়াতে ১৮টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারকে কেন্দ্র করে নতুন রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার। পণ্য ও বাজার—দুই ক্ষেত্রেই বৈচিত্র্য আনতে প্রতিটি দেশের বাজার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করা হচ্ছে।
সোমবার সচিবালয়ে ‘Bangladesh Export Diversification Strategy: Product and Market Diversification Across 18 Key Trading Destinations’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
তিনি বলেন, ১৮টি বাজারের জন্য পৃথক দেশভিত্তিক প্রোফাইল ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি অংশ, সম্ভাবনাময় পণ্য, প্রতিযোগী দেশ এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বিশ্লেষণ করা হবে।
কর্মশালায় সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, শুধু পণ্য নয়, সেবা রপ্তানিকেও সমান গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, দক্ষতাভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর সেবা খাতকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার প্রস্তাব আসে।
সংশ্লিষ্টদের মতে, ১৮টি গুরুত্বপূর্ণ বাজারকে লক্ষ্য করে এই কৌশল বাস্তবায়ন হলে নতুন পণ্য ও বাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারে বাংলাদেশের অংশ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদগুণী শিক্ষক সম্মাননা ১২ থেকে বাড়িয়ে...
পরবর্তী সংবাদসচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ