রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজার ১৯৯ প্রবাসীর ভোটার নিবন্ধন ঝুলে আছে

বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজার ১৯৯ প্রবাসীর ভোটার নিবন্ধন ঝুলে আছে

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেও বায়োমেট্রিক না দেওয়ায় ১৪ হাজার ১৯৯ জন প্রবাসীর ভোটার হওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এসব আবেদন কার্যকর রাখতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দূতাবাসে বায়োমেট্রিক গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে সংশ্লিষ্ট আবেদনগুলো বাতিল করতে হবে বলে জানিয়েছে ইসি।
 প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

ইসি সচিবালয়ের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ছাড়াও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ফরম-২ আপলোড, মাঠপর্যায়ের কার্যালয় পরিদর্শন এবং অডিট আপত্তি নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বায়োমেট্রিক দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

সভায় নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক খান আবি শাহানুর খান জানান, অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করা ১৪ হাজার ১৯৯ প্রবাসীর বায়োমেট্রিক এখনো সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে গ্রহণ করা হয়নি।

তাদের বায়োমেট্রিক সম্পন্ন করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ করার জন্য চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক না হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনসহ ১৭টি দেশের ২৭টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।

প্রবাসে এনআইডি কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪১৯ জন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

ফরম-২ আপলোডে অগ্রগতি

সভায় ফরম-২ আপলোড ও এনআইডি সংশোধন কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সংরক্ষিত ফরম-২-এর মোট সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৩৮টি। এর মধ্যে স্ক্যান করা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫২৫টি ফরম। আর চলতি বছরের আগস্ট পর্যন্ত আপলোড করা হয়েছে ৫ কোটি ২৩ লাখ ২৫৩টি ফরম।

আপলোড করা ফরম-২-এর বিচারিক সিদ্ধান্ত বা অ্যাডজুডিকেশন কার্যক্রম দ্রুত শেষ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ গাইডলাইন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়।

ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ের অফিসগুলোর কার্যক্রম তদারকিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাসভিত্তিক অফিস পরিদর্শনসূচি তৈরির নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরও নিজ নিজ অফিস পরিদর্শন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

অপ্রয়োজনীয় মালামাল নিষ্পত্তির নির্দেশ

মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়ের গোডাউনে থাকা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য মালামাল দ্রুত সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় কাগজপত্র যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির পাশাপাশি সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের সঙ্গে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

উপজেলা কমপ্লেক্সে ইসির জন্য কক্ষ

নতুন সৃষ্ট উপজেলা কমপ্লেক্স ভবনগুলোতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত কক্ষ বরাদ্দের বিষয়েও সভায় আলোচনা হয়।

প্রয়োজনীয় কক্ষ বরাদ্দের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর সঙ্গে সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির তাগিদ

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের বিভিন্ন অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে তিনটি এনআইডি সংশোধন কার্যক্রম পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনার প্রতিবেদন পরবর্তী মাসের ১ তারিখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে বলা হয়েছে।

সভায় সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ যথাযথভাবে অনুসরণ এবং বদলি-সংক্রান্ত তদবিরের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মানার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআঠাকে ‘রেজিন’ দেখিয়ে ১.১৭ কোটি টাকা...
পরবর্তী সংবাদইলিশের স্বাদ এখন মধ্যবিত্তের নাগালে...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ