রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ভালো কোম্পানি: ডিএসই চেয়ারম্যান ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ, ২৮ সেপ্টেম্বর থেকে IPF-এর অর্থ পরিশোধ

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ভালো কোম্পানি: ডিএসই চেয়ারম্যান ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ, ২৮ সেপ্টেম্বর থেকে IPF-এর অর্থ পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের স্থবিরতা কাটাতে ২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি ভালো মানের কোম্পানিকে ডিরেক্ট লিস্টিং অথবা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আনার লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ ক্ষতিপূরণ কার্যক্রম শুরু হবে।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সংকট গণমাধ্যমে উঠে আসায় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ পেয়েছে। বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নতুন ও ভালো মানের আইপিও এবং নতুন সিকিউরিটিজের তালিকাভুক্তি কম থাকায় পুঁজিবাজারে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগ সৃষ্টি, আইপিও প্রক্রিয়া সহজ ও কার্যকর করা এবং বন্ড মার্কেটের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মমিনুল ইসলাম জানান, বন্ডের লিস্টিং ফি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে ডিরেক্ট লিস্টিং বা আইপিওর জন্য আবেদন করা হলে লিস্টিং ফি’র ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই চেয়ারম্যান বলেন, “২০২৭ সালের মধ্যে অন্তত ১০টি ভালো মানের কোম্পানিকে ডিরেক্ট লিস্টিং অথবা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে নিয়ে আসা আমাদের অন্যতম লক্ষ্য।” এ লক্ষ্য অর্জনে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
বন্ড মার্কেটের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ডিএসই বিভিন্ন উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের স্বল্প ও মধ্যমেয়াদি গতিশীলতা আরও বাড়বে।
১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণ
বিনিয়োগকারী সুরক্ষা ও ক্ষতিপূরণ কার্যক্রমের বিষয়ে মমিনুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা পুঁজিবাজারের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমানে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউসের কারণে ১৭ হাজারের বেশি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন।
ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ইনভেস্টর প্রোটেকশন ফান্ডের (IPF) মাধ্যমে প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।
তিনি জানান, পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত প্রত্যেক বিনিয়োগকারীর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা IPF থেকে পরিশোধ করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে।
ডিএসই চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের ফলে প্রায় ৯৭ শতাংশ বিনিয়োগকারী তাদের প্রাপ্য অর্থ সম্পূর্ণভাবে ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদডেঙ্গুর ভুল চিকিৎসা ঠেকাতে ৪০ জেলায়...
পরবর্তী সংবাদতুরাগ থানা পুলিশের অভিযানে সন্ত্রাস...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ