রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
স্বাস্থ্য

ডেঙ্গুর ভুল চিকিৎসা ঠেকাতে ৪০ জেলায় ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

ডেঙ্গুর ভুল চিকিৎসা ঠেকাতে ৪০ জেলায় ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গু চিকিৎসায় ভুল ব্যবস্থাপনা রোধ করে মৃত্যুর হার কমাতে দেশজুড়ে ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হয়—বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সেই লক্ষ্যেই চিকিৎসকদের দক্ষ করে তোলা হচ্ছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন।
তিনি বলেন, রোগীর চাপ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রায় ৯৯ শতাংশ ডেঙ্গু রোগীকে সুস্থ করে তুলছেন। তবে ভুল ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের আন্তর্জাতিক ও বিজ্ঞানভিত্তিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের আরও দক্ষ করে তোলা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে সমন্বিতভাবে ডেঙ্গু মোকাবিলা করতে হবে।
চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও ‘মিডিয়া ট্রায়াল’ গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও জনগণের মধ্যে দূরত্ব না রেখে যথাযথ সম্মানের সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছে। তাঁরাই এখন দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পণ...
পরবর্তী সংবাদ২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ