রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

একলাফে ২০ টাকা তেলের দাম বৃদ্ধি, প্রত্যাহার চায় ছাত্রশিবির

একলাফে ২০ টাকা তেলের দাম বৃদ্ধি, প্রত্যাহার চায় ছাত্রশিবির

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে সেপ্টেম্বর মাসে এসব জ্বালানির দাম যথাক্রমে ১১৫, ১৪০, ১৪৫ ও ১৩৫ টাকা নির্ধারিত ছিল।
বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, গত ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ানো হয়েছে। তাদের দাবি, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা এবং জুনে পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর পর এবার কোনো পূর্বঘোষণা ছাড়াই একলাফে আরও ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষ যখন নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়াবে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য আরও নষ্ট হবে।
ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার দোহাই দিয়ে বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারি সংস্থার আর্থিক চাপ সামাল দেওয়ার চেষ্টা জনকল্যাণমূলক নীতি হতে পারে না। তারা বিপিসির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং জ্বালানি খাতের অনিয়ম নিয়েও প্রশ্ন তোলেন।
তাদের দাবি, সরকারের নীতিগত ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে না দিয়ে জ্বালানি খাতের অনিয়ম ও অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে সমন্বয়ের দাবি জানানো হয়।
একই সঙ্গে দাবি পূরণ না হলে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১...
পরবর্তী সংবাদএলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ