নিজস্ব প্রতিবেদক:নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঢাকার রাজপথে সতর্ক অবস্থান নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা মিছিল ও স্লোগানের মাধ্যমে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের কথা জানান।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি বা স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ ব্যাহত করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তারা জানান।
এর আগে গত ২৮ আগস্টও আমানউল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করেন। তখন বিএনপি সরকারের কার্যক্রম নিয়ে ‘অপপ্রচার’ এবং বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কর্মসূচি পালনের কথা জানানো হয়েছিল।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা রাজপথে সতর্ক থাকবে। একই সঙ্গে যেকোনো উসকানি বা নাশকতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান নেতা-কর্মীরা।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!