রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

রাজধানীর সড়কে ময়লা, দায়িত্বে অবহেলায় সিআইসহ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

রাজধানীর সড়কে ময়লা, দায়িত্বে অবহেলায় সিআইসহ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড় ও ধানমন্ডি-মিরপুর রোড এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা পরিদর্শক (সিআই) ও দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। পরিদর্শনকালে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে পরিচ্ছন্নতার কাজ করেন। রোববার ভোরে বৃষ্টি এবং নিউমার্কেট এলাকায় অভিযান চলার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দায়িত্বে অবহেলার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও মালামাল রাখার বিষয়েও কঠোর হওয়ার কথা জানান তিনি। অনুমোদনহীনভাবে ফুটপাত দখল করা দোকানদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে জরিমানা করা হবে বলে জানান প্রশাসক। বারবার উচ্ছেদ অভিযানের পরও যারা ফুটপাত দখল করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের এসির পানি রাস্তায় পড়া নিয়েও সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। রাস্তায় কোনোভাবেই পানি জমে থাকা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি দোকান মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
প্রশাসক বলেন, প্রাথমিকভাবে অনুরোধ ও অভিযান পরিচালনার পরও নির্দেশনা না মানলে ভবিষ্যতে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঢাকা বিশ্ববিদ্যালয়  এবং চীনের আনহুই...
পরবর্তী সংবাদচা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরি...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ